একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার বিকল্প নেই। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে দেশ ও দেশের বাইরে কারিগরি শিক্ষা ও টিভিইটি (TVET) সেক্টরে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। বৈশ্বিক এই অভিজ্ঞতার আলোকে আমি সব সময় অনুভব করেছি—বিদেশে বা বড় শহরে মেধা বিনিয়োগ করার পাশাপাশি নিজের শেকড় ও এলাকার জন্য কিছু করা নৈতিক দায়িত্ব।
সেই দায়বদ্ধতা থেকেই নিজ এলাকার তরুণ-তরুণীদের প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে আমরা ‘ফুলবাড়ীয়া আইসিটি ট্রেনিং ইন্সটিটিউট’ প্রতিষ্ঠা করেছি। আমাদের লক্ষ্য—শিল্পকারখানার চাহিদার সাথে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা যাতে তারা দেশ ও বিদেশের শ্রমবাজারে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে। আমরা গুণগত মান নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।
